বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কক্সবাজার মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় পাঁচলাইশের শিশু হাসনাত নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু হাসনাত (৭)এর পরিবার পাঁচলাইশের পূর্ব শহীদ নগর চাঁদের বাড়ি এলাকার বাসিন্দার।
হাসনাত পরিবারের সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল বলে জানান তার মামা মোহাম্মদ রায়হান।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মেরিন ড্রাইভের সোনার পাড়া রাস্তার মোড় থেকে ৫০০ গজ দক্ষিণে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর মামা মোহাম্মদ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি গাড়ির নীচে পড়ে গুরুতর আহত হয় হাসনাত। পরে কক্সবাজার থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে।

একই ঘটনায় বরিশাল বাকেরগন্জ সোনাকান্দা এলাকার আব্দুল মালেকের ছেলে ড্রাইভার আলমগীর (৩৭) আহত হয়েছেন।

শিশুটির স্বজনেরা জানিয়েছেন, আজ রাত ১১ ঘটিকায় সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে নিহত হাসনাতের জানাজা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...