শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রামের হালিশহরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগরীর হালিশহর বি-ব্লক এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে অবৈধ ভিওআইপি (Voice over Internet Protocol) ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার ১ জুলাই রাতে এ অভিযানে র‍্যাব সদস্যদের সঙ্গে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে জব্দ করা হয়েছে হাজার হাজার মোবাইল ফোনে ব্যবহৃত সিমকার্ড, অত্যাধুনিক ভিওআইপি সরঞ্জাম এবং ইলেকট্রনিক ডিভাইস। অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে গেটওয়ে ডিভাইস, হাই-স্পিড রাউটার, মোডেম, সার্ভার ইউনিট এবং সিমবক্স, যা ব্যবহার করে অবৈধভাবে আন্তর্জাতিক কল রিসিভ ও টার্মিনেট করা হচ্ছিল।

র‍্যাব সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে হালিশহরের ওই ভবনে বসে আন্তর্জাতিক কল ফ্রডের মাধ্যমে কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। অভিযানের সময় ভবনের নির্দিষ্ট ফ্লোরে থাকা কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ ও কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইনে মামলার প্রস্তুতি চলছে।

র‍্যাব-৭ এর এক কর্মকর্তা জানান, “অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকার প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনটিএমসি’র কারিগরি সহায়তা ও বিটিআরসির কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিজান খাঁনের হেফাজত থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ১২৮ পোর্টের ৯টি, ২৫৬ পোর্টের ২৩টি, ৫১২ পোর্টের ১টি, ১৬ পোর্টের ১টি এবং ৮ পোর্টের ১টি কালো রঙের সিম বক্স, ডেল মনিটর, ২,১০০টি রবি সিম, ১৩টি গ্রামীণফোন সিম, ১৯,১৮৩টি টেলিটক সিম এবং ৪টি বাংলালিংক সিমসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

বিটিআরসি সূত্রে আরও জানা যায়, এই চক্রের আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে এবং তারা ইন্টারনেটের মাধ্যমে দেশের বাইরে থেকে আন্তর্জাতিক কল এনে তা স্থানীয় মোবাইল নম্বরে রুট করত, যা সরকারের নির্ধারিত গেটওয়ে বাইপাস করে সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

অভিযান চলমান রয়েছে এবং র‍্যাব জানিয়েছে, ভবিষ্যতেও দেশের অন্যান্য এলাকায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

আরও পড়ুন

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...