শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বায়েজিদে র‌্যাবের অভিযানে ইউপিডিএফের সশস্ত্র সদস্য সুজন বড়ুয়াকে গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে ইউপিডিএফ-এর সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বড়ুয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

আজ ৩০ জুন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি এলাকায়।

র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তা জানায়, গ্রেপ্তার সুজন বড়ুয়া পাহাড়ি সংগঠন ইউপিডিএফ-এর সক্রিয় সশস্ত্র সদস্য। আমাদের কাছে তথ্য ছিল ইউপিডিএফ-এর সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বড়ুয়া চট্টগ্রামের বায়েজিদে অবস্থান করছেন। দুইদিন আগে সে চট্টগ্রাম এসেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা আজকে বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। তার কাছে ইউনিফর্ম পড়া অবস্থায় অস্ত্রসহ ছবি পেয়েছি। তাতেই বোঝা যায় যে সে একজন ইউপিডিএফ-এর সক্রিয় সশস্ত্র সদস্য।

তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...