বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চসিক মেয়রের ঘোষণা

বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কারাদণ্ড-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

বাসাবাড়িসহ কোথাও এডিস মশার প্রজননস্থল লার্ভা পাওয়া গেলে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করবেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (২৯ জুন) বেলা আড়াইটার দিকে ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে মেয়র শাহাদাত হোসেন কথা বলেন। নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র বলেন, ‘বর্ষার সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায়। স্বচ্ছ জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি হয়। বাসাবাড়ির ফুলের টব, ড্রাম, ছাদ কিংবা যে কোনো জায়গায় পানি জমিয়ে রাখা হলে তা প্রজননস্থলে পরিণত হয়।’

তিনি জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি চসিক তিন মাসব্যাপী এক বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হবে। যেসব বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেসব স্থানে তাৎক্ষণিক মামলা দায়ের, অর্থদণ্ড আর প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হবে।

মেয়র শাহাদাত হোসেন আরও জানান, চসিকের পরিচালিত হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণের জন্য বিনামূল্যে অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা ও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বললেন, ‘ডেঙ্গু মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। তবে এই যুদ্ধ কেবল সিটি করপোরেশনের একার নয়। সবাইকে ঘরের ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...