শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

শ্রমিকরা ভোট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়বে : শ্রমিক কল্যাণ ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন,দেশের মানুষ বিগত ৪ টি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

আসন্ন নিবার্চন অবাধ ও সুষ্ঠু হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ফলে শ্রমিক,ছাত্র-জনতার মধ্যে ভোটাধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাস পাওয়া যাচ্ছে এবং তারা সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য উদগ্রীব।

তিনি আজ সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাবেক চসিক কাউন্সিল মুহাম্মদ শফিউল আলমের সাথে  শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জামায়াত মনোনীত চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী সাবেক চসিক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জাকির হোসাইন।

এতে আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা সভাপতি মঈন উদ্দিন, বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান,ইপিজেড থানা সভাপতি হোসাইন মাহমুদ, বন্দর শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মুদ হেলাল,ডবলমুরিং থানার সভাপতি আকরাম হোসাইন জিহাদ,সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বিপিসি সেক্টরের সভাপতি আবু নাঈম সুজন, রিক্সা সেক্টরের সভাপতি মুহাম্মদ ইদ্রিস, বন্দর শ্রমিক সংঘের সাধারন সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, বিপিসি সেক্টরের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,বন্দর থানার সাধারন সম্পাদক সানাউল্লাহ আজমী,সদরঘাট থানার সাধারণ সম্পাদক আফসার হোসেন ভুইঁয়া,সহ সংসদীয় এলাকার নেতৃবৃন্দ।

জনাব মুহাম্মদ উল্লাহ বলেন, আগামীর নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে উৎসাহ উদ্দীপনা ও শ্রমিক গণ-জাগরণ সৃষ্টি হয়েছে। এই শ্রমিক গণ-জাগরণে দেশে একটি শ্রমিকবান্ধব সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থী ও শ্রমিক জনতা বুকের তাজা রক্ত ও জীবন দিয়ে দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। তরুণ ভোটাররা দেশের রাজনীতির গুণগত সংস্কার চায়। আমরা তাদের সাথে ঐক্যমত পোষণ করছি। দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সংস্কার কে অগ্রাধিকার দিতে হবে। একই সাথে জুলাই হত্যাকান্ডের বিচার সম্পন্ন করতে হবে। শহিদ পরিবার ও আহতদের পুর্নবাসন করতে হবে। তাদের ত্যাগকে মূল্যায়ন করতে হবে।

জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম বলেন, আমি নির্বাচিত হলে মানুষের নাগরিক ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন,স্বাধীনতার ৫৪ বছরে শ্রমিকরা শুধুই বঞ্চিত হয়েছে। বঞ্চিত ও অধিকার হারা শ্রমিক জনতার অধিকার আদায়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...