রবিবার, ১০ মে ২০২৬

৩ দিন পর নদীতে মিলল নিখোঁজ শিশু তাহিয়ার নিথর দেহ

মোঃ মামুন, ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দেড় বছরের নিখোঁজ শিশু তাহিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হওয়ার তিন দিন পর, আজ ২২ জুন রবিবার, চট্টগ্রামের কালুরঘাট সেতুর নিচ থেকে তাহিয়ার নিথর দেহ উদ্ধার করে নৌবাহিনীর একটি দল।

নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ২নং ওয়ার্ড সৈয়দ বাড়ির মানিক ড্রাইভার এর দেড় বছরের কন্যা শিশু তাহিয়া গত ১৯ জুন পরিবারের অজান্তে বাড়ির পাশের হালদা নদীতে পড়ে নিখোঁজ হয় বলে জানা গেছে।

এরপর থেকেই পরিবার ও স্থানীয়রা উদ্ধার অভিযানে যুক্ত থাকলেও কোন সন্ধান মেলেনি। এরমধ্যে ২১ জুন থেকে কর্ণফুলী নদীতে একটি শিশু লাশ ভেসে থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

অবশেষে আজ দুপুর ২টার দিকে নৌবাহিনীর সদস্যরা লাশটি উদ্ধার করে, পরে তাহিয়ার পরিবার সেটিকে সনাক্ত করে। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে...

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

আরও পড়ুন

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...