চট্টগ্রাম নগরীর চাদগাঁওয়ে ১৫৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (১৫ জুন) রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতর হলেন – মোঃ নাছির (২৮), মোঃ ইউসুফ (২৬), মোঃ তৈয়ব উদ্দিন (৩০), মোঃ রানা পারভেজ (২৩), মোঃ আরিফ (২০), আসমাওল হুসনা (২২) এবং মোঃ আমিন (৫২)।
পুলিশ জানায়, নির্ভরযোগ্য সূত্রের সংবাদ পেয়ে রবিবার রাতে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চাদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আর এইচ/
