চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে কভার ভ্যান চুরি মামলার পেশাদার দুই চোরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকাল ৭টা ২০ মিনিটে নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চান্দগাঁও থানায় দায়ের হওয়া চুরি মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো:এমদাদুল হক (৪৬) , মো. সোহেল আজাদ (২৬) ।
থানার ওসি মোঃ আফতাব উদ্দিন জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পেশাদার চোর হিসেবে চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে চুরি করে আসছিল। চুরি যাওয়া কভার ভ্যান উদ্ধারের প্রচেষ্টা চলছে বলে জানা গেছে।
আর এইচ/
