ফটিকছড়িতে বিদ্যুৎ বিভ্রাট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানিয়েছেন গনঅধিকার পরিষদ
ফটিকছড়ি উপজেলা গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ এর রবিউল হোসেন সহ সকল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো:মোজ্জাম্মেল হক চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ফটিকছড়ি উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ফটিকছড়িতে সম্প্রতি মাত্রাতিরিক্ত লোড শেডিং কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন।
এসময় ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ইউএনওর মাধ্যমে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর তত্বাবধায়ক প্রকৌশলী সমীপে বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করেন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
