বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় গোসল করতে নেমে চাচা-ভাতিজার মৃত্যু

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

পটিয়ায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাচা ও ভাতিজা। সোমবার (৯ জুন) দুপুরে আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় তারা। নিহতরা হলেন—মোহাম্মদ নাছির (৫৫) এবং তার ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আইরিয়ানের পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে বসবাস করছিল। ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসেন কিশোর আইরিয়ান। দুপুরের দিকে চাচা নাছির তাকে সাঁতার শেখানোর উদ্দেশ্যে বাড়ির পাশে একটি পুকুরে নিয়ে যান। এক পর্যায়ে পানিতে নেমে ভাতিজা গভীর জলে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে গিয়ে চাচাও পানিতে তলিয়ে যান।

অনেকক্ষণ পর স্থানীয়রা তাদের মরদেহ পানিতে ভেসে উঠতে দেখে উদ্ধার করে দ্রুত পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ বলেন,”দুপুরের দিকে পুকুরে গোসল করতে গিয়ে চাচা-ভাতিজা আর ফিরে আসেননি। পুকুরে ভেসে ওঠা মরদেহ দুটি এলাকাবাসীর হৃদয় ভেঙে দিয়েছে। এই শোক সহজে মুছবার নয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আতাউর রহমান জানান, আমরা জানতে পেরেছি মৃত্যু বিষয়টি সম্পর্কে ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...