বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কোরবানির গরু না পেয়ে অপমান- গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোরবানির পশু না দেওয়ায় বোয়ালখালীতে স্বামীর অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন বিলকিস আক্তার (২৭) নামের এক গৃহবধূ।

রবিবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী আইসক্রিম ফ্যাক্টরি রোড এলাকার একটি ভাড়া বাসায় নিজ কক্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বিলকিস আক্তার পৌরসভার মুজাহিদ চৌধুরী পাড়ার রিকশাচালক আবু সৈয়দের মেয়ে। চার মাস আগে তার বিয়ে হয় পূর্ব গোমদণ্ডী এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. জাহেদের সঙ্গে। বিয়ের পর থেকেই তারা ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

নিহতের বাবা আবু সৈয়দ বলেন, “মেয়ের বিয়ের পর যা পেরেছি, জামাইকে দিয়েছি। কিন্তু কোরবানির ঈদে কিছু দিতে না পারায় জামাই বারবার মেয়েকে গালি ও অপমান করেছে। এসব অপমান সহ্য করতে না পেরে হয়তো মেয়েটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”

পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী বিন কাসিম বলেন, “চমেকে দুপুর ২টা ২৪ মিনিটে বিলকিসকে মৃত অবস্থায় আনা হয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...