রবিবার, ১০ মে ২০২৬

সাতকানিয়ায় মসজিদ কমিটির বিরোধে নিহত ১, গ্রেপ্তার ৪ সহোদর

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মো. দিদারুল আলম (৪৫) নামের একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আজ রোববার ভোরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন দেওদীঘির ফয়েজুর রহমান সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে মো. সরওয়ার আজম (৫০), মো. সাইফুল আজম (৪১), মো. নাজিম উদ্দীন (৩৪) ও মো. নুরুল ইসলাম আজিম (৩০)।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে আজ ৮ জুন রোববার দুপুরে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মসজিদ পরিচালনা কমিটির বিরোধে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে মো. দিদারুল ইসলাম (৪৪) নামে ওই ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারকৃতরা উল্লিখিত এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং নিহত দিদারুলও একই এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।
অভিযুক্তদের দাবি, মসজিদ কমিটি নিয়ে পূর্ব বিরোধের জেরে অহেতুক এ ঘটনায় তাদের জড়ানো হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেওদিঘী বাজার এলাকার দেওদিঘী শাহী জামে মসজিদের কমিটি নিয়ে মামলার বিবাদী জসিম উদ্দিনসহ অন্যান্য বিবাদীদের সাথে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। পাশাপাশি হত্যার হুমকিও দিত বিবাদীরা।

মামলার বাদী শহিদুল ইসলাম বলেন, শনিবার রাতে আমার এক ভাতিজার বিয়ে উপলক্ষে আমাদের পারিবারিক বৈঠক চলছিল। এ সময় সরওয়ার আজমের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উঠানে এসে হঠাৎ সিসি ক্যামেরা ভাংচুর শুরু করে। এ সময় আমি ও আমার ভাই দিদারুল ঘর থেকে বের হয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আবু তাহেরের হাতে থাকা লোহার রড দিয়ে ভাই দিদারুলকে বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত মো. আমানুল্লাহ শহিদুলের বক্তব্য অস্বীকার করে বলেন , আমরা ঘটনাস্থলে যাইওনি। দিদারুল অনেক আগে থেকে অসুস্থ ছিল। তিনি এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। উনাকে মারার প্রশ্নই উঠে না।

আমানুল্লাহ আরও বলেন, দিদারুলকে যখন অসুস্থ অবস্থায় ট্যাক্সিতে তোলা হচ্ছিল তখন আমরা সরওয়ারের বাড়িতে কি হচ্ছিল বিষয়টি জানার জন্য কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। তখন দেখলাম দিদারুল ইনহেলার নিচ্ছিল। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ঘটনার মূল বিষয় উদঘাটন করা উচিত। এখানে মসজিদের কমিটি নিয়ে ঘটনার সূত্রপাতের বিষয়টি সঠিক নয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাইবাদী শহিদুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন। চার সহোদরকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ বুঝিয়ে দেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...