সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকান্ড রোধে বিজিবির প্রেস ব্রিফিং 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা, গবাদি পশু ও কাঁচা চামড়া পাচার প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ৪৩ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি রামগড় উপজেলার রামগড় ৪৩ বিজিবি আয়োজিত এক প্রেস ব্রিফিং ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসানুল ইসলাম এসব তথ্য জানান।

সকাল ১১ টায় রামগড় ৪৩ বিজিবি আওতাধীন রামগড় পৌরসভার ফেনীর কুল সীমান্ত এলাকায় প্রেসব্রিফিং এ তিনি সাংবাদিকদের জানান দেশের কুরবানীর চাহিদা মেটাতে পর্যাপ্ত দেশীয় গবাদি পশুর সরবরাহ রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পশু প্রবেশ রোধে সীমান্তে কড়া নজরদারি ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। গোপন তথ্য সংগ্রহ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্তে পর্যবেক্ষণ চলছে।

তাছাড়া কাঁচা চামড়া পাচার রোধে ঈদের দিন সহ পরবর্তী কয়েকদিন বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে। সীমান্ত জুড়ে থাকবে বিশেষ টহলদল ও চেকপোস্ট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি দহল ও তৎপরতা বাড়িয়েছে।

তিনি ৪৩ বিজিবির আওতাধীন এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন,চোরা চালান রোধে এলাকার সাধারণ জনগণ ও সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় রামগড় ৪৩ বিজিবির উপ-পরিচালক রাজু আহমেদসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...