সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়

বিপ্লব দাশ, লামা

সিঙ্গাপুরে ২০তম জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে দলগত ও একক উভয় বিভাগে স্বর্ণপদক জয় নিলেন বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়ার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টরা। আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় বাংলাদেশের এটাই প্রথম দলগত স্বর্ণপদক অর্জন।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট ১৫টি টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথমদিন ৩টি, দ্বিতীয় দিন ৪টি এবং শেষদিন ৬টি পদক জয় করে। মোট ১৩টি পদকের ১০টি অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় জুনিয়র দলগত বিভাগে প্রেনথৈ ম্রো, উটিংওয়াং মার্মা ও মেনটন টনি ম্রো ‘দলীয়ভাবে স্বর্ণপদক জয় করেন।পোমেল হর্স ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক অর্জন করেন মেনটন টনি মো।

এ প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র গ্রুপের ৭ জনকে নিয়ে গঠিত হয় বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল। তাদের মধ্যে ৫ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী। ২৮ মে থেকে ২ জুন ২০২৫ এ আসরে তিনটি স্বর্ণপদকই অর্জন করে তারা।

অধ্যক্ষ সালেহ আহমেদ আরও বলেন,প্রতিযোগিতার শেষদিন ভল্টিং টেবিল ইভেন্টে উটিংওয়াং মার্মা অর্জন করেন আরেকটি স্বর্ণপদক। জিমন্যাস্ট প্রেনথৈ ম্রো তিন দিনে জয় করে মোট ৫টি পদক, একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ। জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল- অ্যারাউন্ড বিভাগে সে অর্জন করে একটি ব্রোঞ্জ পদক। এ বিভাগে বাংলাদেশের প্রথম পদক এটি। এছাড়াও রৌপ্যপদক অর্জন করেন, বাংলাদেশ সিনিয়র জিমন্যাস্টিকস দল। ৪ জনের এ টিমে ২ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী রাজীব চাকমা ও উহাই মং মার্মা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...