মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১১৮৪ অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ, আটক ৭

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

পটিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুটি অবৈধ গ্যাস ক্রস-ফিলিং কারখানায় অভিযান চালিয়ে মোট ১,১৮৪টি অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করে যৌথবাহিনী।

রবিবার (১ জুন) রাত ১২টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের আব্দুল লতিফ সওদাগরের বাড়ি এবং কোলাগাঁও ইউনিয়নের চাপরা এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী।

অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন—মো. জহিরুল ইসলাম কামাল (২৯), আজিজুল ইসলাম (২৫), মো. আরিফ (১৮), সাজ্জাদ হোসেন (১৯), মো. আবুল কাসেম (১৮), মো. আতিকুর রহমান (২৬) ও নুর মোহাম্মদ আলভী (১৪)।

জানা যায়, আটককৃতরা সরকারিভাবে বরাদ্দকৃত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস সংগ্রহ করে তা অবৈধভাবে বেসরকারি সিলিন্ডারে স্থানান্তর করতেন। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল, যা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ ও আইন পরিপন্থী।

এই বিষয়ে পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক  আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে দুইটি কারখানা থেকে যথাক্রমে ৪৯১ ও ৬৯৩ টি মোট ১১৮৪ টি ভরা ও খালি সিলিন্ডার জব্দ করা হয়। আটককৃত আসামীদের ৩ দিনের জেল হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র প্রদর্শনে ৩ জন গ্রেফতার

সীতাকুণ্ডে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় ৩...

জাতীয় ক্রিকেট লীগে অংশ নিতে চট্টগ্রাম বিভাগীয় দলের অনুশীলন শুরু

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ২৮ তম জাতীয় ক্রিকেট লীগে...

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...

নিজে দেখতে পান না, তবুও শিশুদের হৃদয়ে জ্বালাচ্ছেন কোরআনের আলো

চোখে আলো নেই, পৃথিবীর সৌন্দর্যও দেখা হয় না তাঁর।...

৫৪ হাজার হেক্টর বন, জনবল মাত্র ১৪ আলীকদমে ১৫ মাসে ৬৫ মামলা

একদিকে ৫১ হাজার ৮১৭ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল। অন্যদিকে সীমান্তঘেঁষা...

আরও পড়ুন

নিজে দেখতে পান না, তবুও শিশুদের হৃদয়ে জ্বালাচ্ছেন কোরআনের আলো

চোখে আলো নেই, পৃথিবীর সৌন্দর্যও দেখা হয় না তাঁর। তবুও কণ্ঠের আজান আর কোরআনের শিক্ষায় মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন হাফেজ আব্দুর রহিম। দৃষ্টিশক্তি...

৫৪ হাজার হেক্টর বন, জনবল মাত্র ১৪ আলীকদমে ১৫ মাসে ৬৫ মামলা

একদিকে ৫১ হাজার ৮১৭ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল। অন্যদিকে সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়, দুর্গম পথ আর সড়ক যোগাযোগহীন বিস্তীর্ণ এলাকা। এই বিশাল বন রক্ষার দায়িত্বে মাঠে...

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন ইমতিয়াজ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইমতিয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম...

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন ব্যবস্থায় দেখানো হয়েছে ৫ কোটি ৪৩ লাখ টাকার রপ্তানি। এমন অভিযোগে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান...