মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

১৬ জুলাই ‘জাতীয় সনদে’ ঐতিহাসিক চুক্তির সম্ভাবনা: বদিউল আলম

চট্টগ্রাম নিউজ ডেস্ক

আগামী ১৬ জুলাই, শহীদ আবু সাঈদের মৃত্যুর দিনে জাতীয় সনদের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার দুপুরে রংপুরের আরডিআরএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত “জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল বলেন, “আমরা আশা করছি, আগামী মাসে কিছু মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে পারবো। এবং সেই চুক্তি স্বাক্ষরিত হবে শহীদ আবু সাঈদের শাহাদতের দিনে, ১৬ জুলাই।”

তিনি আরও বলেন, জুলাই প্রক্লেমেশন ও জাতীয় সনদ এক বিষয় নয়। “জুলাই প্রক্লেমেশন একটি ঐতিহাসিক দলিল। এর মাধ্যমে ২৪ সালের জুলাই বিপ্লবকে আইনি কাঠামো দেওয়া হবে, তবে এটি ‘জাতীয় সনদ’-এর সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না,” — মন্তব্য করেন তিনি।

সংবিধান ও শাসনব্যবস্থার প্রসঙ্গ টেনে ড. বদিউল বলেন, “৭২-এর সংবিধান এক ব্যক্তিনির্ভর শাসনব্যবস্থার ভিত্তিতে গঠিত ছিল। শেখ হাসিনা উর্দি পরে বা ট্যাংকে চড়ে আসেননি ঠিকই, কিন্তু সংবিধান ও আইন পরিবর্তনের মাধ্যমে তিনি সেই কাঠামোকে নিজের স্বার্থে ব্যবহার করে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছেন।”

তিনি দাবি করেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বর্তমান সংবিধান সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়েছে এবং তার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে।

ড. বদিউল বলেন, “আবু সাঈদরা প্রাণ দিয়েছিলেন মৌলিক পরিবর্তনের জন্য। নির্বাচন সংস্কার ছাড়া আরেকটি সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখাও কঠিন। কারণ, ক্ষমতায় যারা আসুক না কেন, বর্তমান কাঠামোয় তারা দানবে পরিণত হতে বাধ্য।”

তিনি জানান, বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে মতবিনিময় চলছে। কেউ নীতিগতভাবে একমত, কেউবা বিস্তৃত সংস্কারের পক্ষে। “আমরা চাচ্ছি হাজারটা বিষয়ে নয়, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হোক—যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজন, যেখানে রাজনৈতিক দলগুলোর সম্মতি দরকার।”

এই প্রসঙ্গে তিনি বলেন, “সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। জনগণকেও এ বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। আমাদের লক্ষ্য, আগামী জুলাইয়ের মধ্যে ঐ ঐতিহাসিক দিনেই সেই চুক্তি স্বাক্ষরিত হোক।”

এই কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ড. বদিউল আলম মজুমদার। তিনি স্মরণ করেন সেই মুহূর্ত, যখন আবু সাঈদ বুক পেতে দিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।তিনি...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...