সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীর চরপাথরঘাটা ইউপির দায়িত্বে প্যানেল চেয়ারম্যান আবু তাহের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তাহের।

রবিবার (১ জুন) চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই মনোনয়নের কথা জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে আবু তাহেরকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

চরপাথরঘাটা ইউপিতে বর্তমানে চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার আইন অনুযায়ী, নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান ইউনিয়নের সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সদ্য দায়িত্ব পাওয়া প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘আমরা জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের স্বার্থে আমাদের দায়িত্ব পালন করতে হবে। চরপাথরঘাটা ইউনিয়নের সব ওয়ার্ডের লোকজন শান্তিপ্রিয় ও সহানুভূতিশীল। আমি সবার সহযোগিতা চাই।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...