মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

“সংস্কৃতিতে জিয়ার অবদান জাতির, কোনো একক দলের নয় — মোস্তফা সরয়ার ফারুকী”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শুধু একটি রাজনৈতিক দলের ব্যক্তিত্ব হিসেবে দেখার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি সেই ভুল করবে না, যেটি অতীতে আওয়ামী লীগ করেছে।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘জিয়া স্মৃতি জাদুঘর-চট্টগ্রাম’। সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর অনুষ্ঠান হলে শুধুমাত্র বিএনপির নেতারা কথা বলবেন, এই সংস্কৃতি থেকে বের হতে হবে। তাঁর জীবন ও আদর্শ নিয়ে ভিন্ন দল-মতের মানুষদের জানার অধিকার রয়েছে।”

বর্তমান সরকারের মেয়াদ নিয়ে তিনি বলেন, “আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সীমিত, তাই বড় পরিবর্তনের সুযোগ নেই। তবে সংস্কৃতিতে কিছু ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করছি। জিয়াউর রহমানের জীবন ও দর্শন আমাদের সেই চেষ্টায় অনুপ্রেরণা দিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা নববর্ষ উদযাপনে শুধু বাঙালি নয়, চাকমা, মারমা, গারো, সাঁওতালসহ সব জাতিগোষ্ঠীকে সম্পৃক্ত করেছি। চাঁদরাতে ঈদের উৎসব করেছি, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকাসহ পাঁচটি জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।”

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। মৃত্যুর আগের রাতে তিনি এমন একটি টুথপেস্ট ব্যবহার করেছেন, যেটি প্রায় শেষ পর্যায়ে ছিল। এটি তাঁর সাদাসিধা জীবনের নিদর্শন।”

সভায় আলোচকরা বলেন, শহীদ জিয়াউর রহমান মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তাঁর আদর্শ আজও মানুষকে প্রভাবিত করে। তারা দাবি করেন, গত দেড় দশকে ফ্যাসিস্ট শাসনের মধ্যে তাঁর অবদানকে ছাপিয়ে অন্যদের প্রচার করা হয়েছে। সরকারগুলো তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ব্যস্ত থেকেছে।

এ সময় আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, স্বাস্থ্য এর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রু মারমা, বিডি জবস.কম এর প্রধান নির্বাহী একেএম ফাহিম মাশরুর, রাজনীতিবিদ সরোয়ার তুষার, কবি ও চিন্তক রেজাউল করিম রনি প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...