বুধবার, ২৯ জুলাই ২০২৬

পটিয়ায় অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মাছুম আকবরী আকাশ, পটিয়া । চট্টগ্রামনিউজ.কম

পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল হামিদ (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর গ্রামের (ছবুর ড্রাইভারের বাড়ি) ৬নং ওয়ার্ডের মৃত এখলাছ মিয়ার পুত্র।

আজ বুধবার দুপুর ৩টার দিকে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা (মাইজপাড়া) জনৈক আঃ করিমের মালিকানাধীন টিনসেড ঘর হতে তাকে গ্রেপ্তার করা হয়।

তার হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরি এলজি, ৩টি কার্তুজ, প্লাষ্টিকের হাতলযুক্ত ধারালো ১টি চাইনিজ কুড়াল, ৩টি রাম-দা, ১টি ধারালো টিপ ছোড়া উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল মোঃ আরিফুল ইসলাম, পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূরের নেতৃত্বে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সন্ত্রাসী ও চাঁদাবাজ হামিদ দীর্ঘদিন যাবত এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে পটিয়া থানাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, ধৃত আব্দুল হামিদ একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...