বুধবার, ২৯ জুলাই ২০২৬

আলীকদমে বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের

বিপ্লব দাশ, লামা  প্রতিনিধি বান্দরবান

বান্দরবানের আলীকদমে মারাইংতং ধম্মা জেদী মহা বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন বৌদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

২১ মে বুধবার আনুমানিক সাড়ে ৩ টার দিকে সংঘটিত এই ঘটনায় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনায় আলীকদম থানায় মামলা রজু হয়েছে বলে জানা গেছে।

মারাইংতং ধম্মা জেদী মহা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্য অংহ্লাচিং মার্মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ২২ মে রাতে আলীকদম থানায় রুজু হওয়া মামলা নং- ৪। মামলার এজাহারে বলা হয়,গত ২১ মে আনুমানিক বিকাল ৩টা ৩০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী উল্লেখ করেন মারাইংতং ধম্মা জেদী মহা বৌদ্ধ জাদী পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র স্থান। দীর্ঘদিন ধরে এখানে ধর্মীয় আচার- অনুষ্ঠান পালিত হয়ে আসছে। তবে, সম্প্রতিক সময়ে জাদীর জমি দখল করে পর্যটন ব্যবসা শুরু করার জন্য হেডম্যান চংপাত ম্রো ও তার সঙ্গীরা চেষ্টা চালাচ্ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, হুকুমদাতার নির্দেশে বেআইনীভাবে জনতাবদ্ধ হয়ে অভিযুক্তরা বিহারে অনধিকার প্রবেশ করে এবং ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে পবিত্র বস্তু ধ্বংস, নষ্ট বা অপবিত্র করে এবং ক্ষতিসাধনসহ ভয়ভীতি প্রদর্শন করে।

মামলায় এজাহারভূক্ত আসামিরা হলেন- লামা উপজেলা ২৮৫নং সাঙ্গু মৌজার হেডম্যান চংম্পাত ম্রো,উথোয়াই মার্মা জয়,মিয়ং ম্রো,রেংচং ম্রো,লুকুত ম্রো,ঞাবুট ম্রো,তাতুই ম্রো, সাকতাই ম্রো,ওয়েডিং ম্রো,সাকনাই ম্রো,মাংওয়াই ম্রো এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২১শে মে, চংপাত ম্রোর নেতৃত্বে একদল লোক জাদী এলাকায় প্রবেশ করে নতুন নির্মাণাধীন বৌদ্ধ মূর্তির উপর হামলা চালায়। হামলাকারীরা মূর্তিটির দুটি হাত,কানের ২ অংশ ও বৌদ্ধ আসনের কিছু অংশ ভেঙ্গে ফেলে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...