শনিবার, ২ মে ২০২৬

গভর্নর আহসান এইচ মনসুর

পাচার হওয়া অর্থ ফেরাতে তোড়জোড়, তবে ফল পেতে সময় লাগবে

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সক্রিয় উদ্যোগ নিলেও শিগগির এর ফল মিলবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার মতে, সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই অর্থ ফেরত আনতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে।

সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ পুনরুদ্ধার: গৃহীত কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি’ শীর্ষক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গভর্নর বলেন, “টাকা কীভাবে ফেরত আনতে হয়, সে বিষয়ে আমাদের নিজস্ব অভিজ্ঞতা সীমিত। তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায়, আইনি প্রক্রিয়া শেষ হতে চার থেকে পাঁচ বছর সময় লাগে।”

তবে এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মধ্যেও কিছু অন্তর্বর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। “বিদেশে থাকা সম্পদ ‘ফ্রিজ’ বা অস্থায়ীভাবে জব্দ করা সম্ভব, যা এক বছরের মধ্যেই করা যায়। এমনকি আরও কম সময়েও সম্ভব, যদি আমরা দেশে প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করতে পারি।”

তিনি জানান, বিদেশে সম্পদ ফ্রিজ করতে হলে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স’-এর আওতায় বিদেশি কর্তৃপক্ষকে সঠিকভাবে অনুরোধ পাঠাতে হয়। এর পরেই শুরু হয় বিদেশি আদালতে আইনি প্রক্রিয়া, যা সম্পন্ন হতে চার থেকে পাঁচ বছর সময় লাগে।

প্রক্রিয়ার সফলতা নিশ্চিত করতে সঠিক ও মানসম্পন্ন তথ্য সংগ্রহ জরুরি বলে উল্লেখ করেন গভর্নর আহসান এইচ মনসুর। “তথ্যের গুণগত মান বিদেশি আদালতের রায়ে বড় ভূমিকা রাখবে। আমাদের এখন লিগ্যাল প্রসেস বিদেশে শুরু করার দিকে অগ্রসর হতে হবে।”

এর আগে গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, পাচার হওয়া সম্পদের বড় একটি অংশ ছয় মাসের মধ্যে জব্দ করা সম্ভব হবে। এজন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক আইন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে এই শুভেচ্ছা...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির...