শনিবার, ৯ মে ২০২৬

তুলসীধাম মন্দিরে ব্যারিস্টার মীর হেলাল

‘বিএনপির ৩১দফা বাস্তবায়ন হলে সব ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে’

নিজস্ব প্রতিবেদক। চট্টগ্রামনিউজ.কম

বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র পূনর্গঠনে যে ৩১দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন তা বাস্তবায়িত হলে সব ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।

তিনি বলেন, জাতীয়তাবাদের প্রধান দুটি রূপ হলো জাতিগত জাতীয়তাবাদ ও নাগরিক জাতীয়তাবাদ। জাতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। তাই নাগরিক হিসেবে সকলের মর্যাদা সমান। দেশে ভিনদেশী মতাদর্শ প্রতিষ্ঠিত করতে বিভিন্ন দল জাতিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলছে। যা তাদের দেশপ্রেমের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে।

আজ ১৯ মে  দুপুর ১২টায় চট্টগ্রাম নন্দনকাননস্থ প্রাচীন তীর্থ শ্রী শ্রী তুলসীধাম আশ্রমে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এর ১২২তম আবির্ভাব উৎসব উপলক্ষে তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী পুরী মহারাজ এর পৌরহিত্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মীর হেলাল আরো বলেন, নির্বাচন বানচাল করতে কিছু কুচক্রী মহল দেশী বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে তারা জনগণের ক্ষমতা চায় না। তারা বারবার বিদেশী তাঁবেদারি ও অগণতান্ত্রিক শক্তির পক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী, আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, মহানগর যুবদল নেতা মোঃ রাজু, তুলসীধাম পরিচালনা পরিষদের সা:সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, অদ্বৈত- অচ্যুত মিশন এর সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান আলম, দিপক বণিক, ডা: মনোজ চৌধুরী, বিধান ধর, চন্দ্রনাথ পাল, এড.সুজন কান্তি দে, সুজিত হাজারী, রিমেন চৌধুরী, প্রদর্শন দেবনাথ, রিমেন চৌধুরী, এড.মধুসূদন দাশ, ডা:অপূব ধর, ডা:বিবরণ দাশ, শ্যামল সুশীল, সুলাল ধর সহ প্রমুখ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

আরও পড়ুন

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশু কন্যা। শনিবার (৯ মে) সকালে উপজেলার...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....