শনিবার, ২২ আগস্ট ২০২৬

শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন ড. আসিফ নজরুল

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, গত বছর যারা শেষ সময়ে মালয়েশিয়ায় আসতে পারেননি তাদের আনার বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। ধাপে ধাপে তাদের মালয়েশিয়ায় আসার ব্যবস্থা করবে দেশটির সরকার। এছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়ায় এক থেকে দেড় লক্ষ শ্রমিক নেবে। সেক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে।

বৃহস্পতিবার ( ১৫ মে ) মালয়েশিয়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশ সফরে গিয়ে বলেছেন- যেসব শ্রমিক মালয়েশিয়াতে শেষ মূহুর্তে আসতে পারেনি তাদের আসার সুযোগ করে দেবেন। এর সংখ্যা ছিল ১৭ হাজারের মতো। এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তারা জানিয়েছেন তারা ব্যাচ ব্যাচ করে নেবেন। প্রথম ব্যাচ হিসেবে ৭ হাজার ৯২৬ জনের তালিকা তারা চূড়ান্ত করেছেন। তাদের খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেয়া হবে। এ প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয়, ভবিষ্যৎ কর্মসংস্থানের অংশ হিসেবে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আমাদের জানিয়েছেন লোক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেয়া হবে। আমরা অনুরোধ করেছি বাংলাদেশের যত রিক্রুটিং এজেন্সি আছে সবার ক্ষেত্রে যেন এটি উন্মুক্ত করে দেয়া হয়। যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। তারা বলেছেন তারা বিষয়টি ভালোভাবে বিবেচনা করে দেখবেন। এ ব্যাপারে অচিরেই তারা আমাদের সিদ্ধান্ত জানাবেন।

উপদেষ্টা বলেন, আমি মালয়েশিয়ার মন্ত্রীকে অনুরোধ করেছি যে আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়। অন্যদেশের শ্রমিকরা মাল্টিপল এন্ট্রি ভিসা পায়। এটা নিয়ে বেশ কিছু কথা হয়েছে। এ ব্যাপরে তিনি আমাদের শুধু প্রতিশ্রুতিই দেননি বরং তার সঙ্গে থাকা কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও মালয়েশিয়ায় যেসব শ্রমিক অবৈধ হয়ে গেছেন তাদের বৈধ করা যায় কি না এমন প্রস্তাবও রেখেছিলাম আমরা। তারা বলেছেন- ওনারা মাঝে মাঝে এটা করেন। গত বছরও করেছেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাদের ক্ষেত্রে হয়তো এটা করা সম্ভব হবে না। আমরা এ ক্ষেত্রে মালিকের অবহেলার কারণে এটি হতে পারে জানালে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এটা বিবেচনা করার।

এছাড়াও মালয়েশিয়ায় সিকিউরিটি গার্ড, নার্সসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে নেয়া যায় কি না সে বিষয়েও প্রস্তাব রেখেছি। তারা আগ্রহ দেখিয়েছেন। আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, এ ফলপ্রসূ আলোচনার কারণ আমাদের প্রধান উপদেষ্টা। তিনি ব্যক্তিগতভাবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে খুবই আগ্রহী, আমাদের নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আমরা আশা করছি সবার জন্য কল্যাণকর কিছু করতে পারবো।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

আরও পড়ুন

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...