সোমবার, ২৫ মে ২০২৬

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।

ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করে।

কার্নিভ্যাল মোট চারটি ইভেণ্টে অনুষ্ঠিত হয়। যেখানে আন্তু: বিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ছালেহ জহুর এসই দল আর রানার আপ হয়েছে শেরে বাংলা দল।

অন্যদিকে আন্ত: বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে অংশ নিয়েছে দুটি দল যেখানে চ্যাম্পিয়ন হয়েছে রেড উইংস দল আর রানার আপ হয়েছে অ্যাকোয়া ওয়ারিয়র্স দল। ২১ দলের অংশ গ্রহনে অনুষ্ঠিত মেয়েদের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে রেড উইংস দল আর রানার আপ হয়েছে ব্ল্যাক হক্স দল।

এছাড়া উত্তেজনাপুর্ন শিক্ষক-কর্মকর্তাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ গ্রহন করে ৬টি দল। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারিয়র্স দল আর রানার আপ হয়েছে লিজেন্ড স্ট্রাইকার্স দল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. নুরুল আবসার। এছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেণ ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার (টি ট্রেড) তাজবির হাকিম, বিশ্বাবিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, সিআইইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা আবু সোহেল মাহমুদ ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য খেলাধুলার গুরুত্ব তুবল ধরে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক মানসিক বিকাশ, শৃংখলা এবং পারষ্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

আরও পড়ুন

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে

চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়...

বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে মারধর, যুবকের মৃত্যু, আটক ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার...