সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাজী জামাল খানের মৃত্যুবাষির্কীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গুণীজনদের আর্দশ অনুসরণ করলে সমাজ ও দেশের কল্যাণ হয়: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বিশিষ্ট শিল্পউদ্যোক্তা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের বলেছেন, গুণীজনদের কখনো মৃত্যু হয় না; তাঁরা-তাদের কর্ম ও গুণে যুগ যুগ ধরে বেঁচে থাকেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মোঃ ওসমান খানের মরহুম পিতা হাজী জামাল খান-তেমনই একজন গুণী মানুষ ছিলেন। তিনি তাঁর কর্ম গুণে সমাজকে আলোকিত করেছেন।

পাহাড়তলী থানা জাতীয় পার্টির উদ্যোগে আজ শুক্রবার ২ মে বিকেলে নগরীর পাহাড়তলী ভেলুয়ার দীঘি উত্তর পাড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মোঃ ওসমান খানের পিতা হাজী জামাল খান-এর ২২তম মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের এসব কথা বলেন।

প্রধান অতিথি আলহাজ্ব আবু তাহের বলেন, গুণী মানুষদের যথাযথ সম্মান না দিলে-সমাজে গুণী মানুষের জন্ম হয়না। তাদের আর্দশ অনুসরন করলে সমাজ ও দেশের কল্যাণ হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম রেজার সঞ্চালনায় ও পাহাড়তলী থানা জাতীয় পার্টির সভাপতি হাজী বাবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ ওসমান খান নগর সাংস্কৃতিক পার্টি শাহাদাৎ হোসেন স্বপন, নগর ছাত্র সমাজ আহ্বায়ক শরীফ উল্লাহ্ নিরব, ডাঃ মনিরুল ইসলাম চৌধুরি, ফজলে আজিম দুলাল, এম এ কাশেম, মোঃ খান লেদু, হাফিজুর রহমান মিন্টু, আরমান মিয়া, নুরুল আলম শেখ সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রয়াত হাজী জামালের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং বক্তারা তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...