বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হালিশহরে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার ৩০ এপ্রিল সকাল থেকে নগরের উত্তর মধ্যম হালিশহরস্থ মহিলা পলিটেকনিক সংলগ্ন এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর তঞ্চঙ্গা। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করছেন। প্রথম দিন বুধবার উক্ত এরিয়া থেকে সাড়ে তিন একর জমির আংশিক উচ্ছেদ করা হয়েছে। ধারাবাহিক ভাবে উচ্ছেদ পরিচালনা করে রেলওয়ে নিরাপত্তা কর্মীর কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের হাজার হাজার একর জমি অবৈধ দখল রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ সকল ভূমি উদ্ধারে ও নিরাপত্তার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করতে না পারায় বার বার উচ্ছেদ করার পরও উক্ত জমি বেদখল হয়ে যায়। এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সরকার গণবিজ্ঞপ্তি জারী করেছে। বিজ্ঞপ্তির জারীর পর চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ধারাবাহিকভাবে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে।

মধ্যম হালিশহর মহিলা পলিটেকনিক সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় গণ মাধ্যমকে দেয়া বক্তব্যে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গা জানান, এই মৌজা ও দাগে সাড়ে তিন একর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজ এই উচ্ছেদের মধ্য দিয়ে বাকী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানের পূর্বে স্থানীয়ভাবে একাধিকবার মাইকিং ও সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...