বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘর হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারকে পূর্ণবাসনের লক্ষ্যে ঘর নির্মাণের উদ্যোগ নেয় সরকার।

উপকারভোগী পরিবারগুলো বাছাই করা হয় দুঃস্থতা, ঘর ক্ষতির ধরন, পেশা ও আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি এবং সশস্ত্র বাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে তালিকা প্রণয়ন করা হয়।

ঘর বরাদ্দ দেওয়া হয়— ফেনীতে ১১০টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০টি ও চট্টগ্রামে ৩০টি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সশস্ত্র বাহিনীর সহায়তায় দুটি ডিজাইনের ঘর নির্মাণ করা হয়েছে। প্রথমটি ৪৯২ বর্গফুট, ব্যয় ৭,২৫,৬৯৪ টাকা; দ্বিতীয়টি ৫০০ বর্গফুট, ব্যয় ৭,২৬,৬৭৮ টাকা।

ঘর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ কোটি ৯৮ লাখ টাকা। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী সুচারুভাবে এই নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বলেন, “যারা বাড়ি পেয়েছেন, তাদের অভিনন্দন। দেশের মানুষের এই সহমর্মিতা সবসময় মনে রাখবেন।” তিনি প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পেলে সেনাবাহিনী তা দক্ষতার সঙ্গে পালন করবে। তিনি জানান, ৩০০টির মধ্যে ২৯৮টি ঘর ইতোমধ্যে নির্মিত হয়েছে। ভূমি জটিলতায় দুটি ঘর নির্মাণ অসম্পূর্ণ রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। উপকারভোগীদের পক্ষ থেকে চারজন পরিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আশ্রয়ন-২ প্রকল্পের পরিচালক মো: মনিরুল ইসলাম পাটোয়ারী।

আর এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...