মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে ময়লা ফেলে শতবর্ষী খাল বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম )প্রতিনিধি

বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া জলকদর সংযোগ খালের পুনঃখনন ও চাম্বল বাজারের ময়লা আবর্জনা অবৈধভাবে খালে ফেলে খাল ভরাট, মাছ ব্যবসায়ীদের থেকে সরকার নির্ধারিত হাসিল না নিয়ে অতিরিক্ত হাসিল (কর) নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী।

রোববার (২০ এপ্রিল) বিকেলে চাম্বল বাজার প্রধান সড়কের ব্রিজের উপর এ মানববন্ধন করেন তারা।

আরো পড়ুন: জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি

এ সময় মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, ‘অবৈধভাবে খাল দখল ও ময়লা আবর্জনা পেলে খাল ভরাট করায় পানি নামছে না, তাই ময়লা আবর্জনা খালে ফেলা বন্ধ করতে হবে। বাজারে শৌচাগার (টয়লেট) নির্মাণ করতে হবে। বিগত ২০ বছর আগে এই খালে পানি চলাচল যেভাবে ছিল, সেভাবে স্বাভাবিক করে দিতে হবে। বাজারের হাসিল (কর) কমিয়ে সরকার নির্ধারিত হাসিল নিতে হবে। মাছ ব্যবসায়ীদের বাজারে, আসার সুযোগ করে দিতে হবে এবং অবৈধভাবে খাল ভরাট করায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। খাল দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।’

তারা আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় খাল দখল ও ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসী আরও বলেন, ‘খালের একটি অংশে ময়লা ফেলায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে চাম্বলের পূর্বাঞ্চলের কয়েক হাজার মানুষ।’

আরো পড়ুন: বাকলিয়ার জলাবদ্ধতা কমাবে কৃষিখাল খনন: মেয়র শাহাদাত

এ সময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে আহমদ নুর আমিরী, মো. নেজাম উদ্দিন মো. মোকতার, মো. সাইফুল, আব্দুর রহিম, মো. সেলিম, বজল আহমদ, সাহাব উদ্দিন, রফিক আহমদ, নুরুল আমিন, মাহমুদুল হক, আব্দুল মোনাফসহ স্থানীয় জনসাধার উপস্থিত ছিলেন।’

চট্টগ্রাম নিউজ/আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...