বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাকলিয়ার জলাবদ্ধতা কমাবে কৃষিখাল খনন: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাকলিয়া ও চান্দগাঁও এর জলাবদ্ধতা কমাতে কৃষিখাল খনন গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে বলে আশা করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডস্থ বড় কবরস্থান সংলগ্ন কৃষি খাল এর খনন কাজের উদ্বোধনকালে এ আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্ষাকালে বহদ্দারহাট-বাকলিয়ায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয় বিধায় এ এলাকার জনগুরুত্বপূর্ণ কৃষিখাল খননের উদ্যোগ নিয়েছি। আমি মেয়র হওয়ার পরে তিন-চারদিনের মধ্যেই এই খাল পরিস্কার করার উদ্যোগ নেই। কিন্তু আজ এখানে এসে দেখছি আবারও খাল ময়লায় ভরে গেছে। তাই এখন ৯০০ ফুটের এই খালটি পরিষ্কার করব। এই খালটি যদি পরিষ্কার হয় সেটা বাকলিয়া, বহদ্দারহাট, চান্দগাঁও এলাকায় বর্ষায় যে জলাবদ্ধতা হয় সেটার পানিগুলো নেমে চাকতাই খালে নামবে এবং চাকতাই খাল থেকে কর্ণফুলী নদীতে চলে যাবে।

শুধুমাত্র এই খালটা নয় আমরা যে ৩৬ খাল সিডিএ এর প্রকল্পের অধীনে আছে এর বাইরে যে ২১ টি খাল রয়ে গেছে এই ২১ টা খাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিস্কার করব। পাশাপাশি সেকেন্ডারি টার্সিয়ারি স্টেজে যে কাজগুলো আছে, অর্থ্যাৎ এখানে কৃষিখালে রিটেনিং ওয়ালগুলো নেই। কাজেই আমাদের একটা প্ল্যান আছে এখানে রিটেনিং ওয়েলগুলো আমরা সেখানে করে দিব এবং সেখানে অনেকেই খাল দখল করে কিন্তু ঘরবাড়ি নির্মাণ করেছে।

বিএস সিট অনুযায়ী যেখানেই কেউ জোর করে খালের ভূমি দখল করেছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। আমরা চাই এই শহর আমাদের সবার তাই সবাই মিলে এই শহরকে আমরা সুন্দর রাখবো। এই খাল দিয়ে একসময় পণ্য পরিবহন করতো, সাতার কাটত। এই খাল পুনর্খনন করে আমরা খালের স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে দিতে চাই।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসণে মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। আমরা চাই না যে এইবার বর্ষা মৌসুমে আপনারা সেই কষ্টটা পান যে কষ্টটা কয়েক বছর ধরে আপনারা পেয়ে আসছেন। আমরা জানতে পারলাম যে আসলে খাল অবৈধ দখলের শিকার হচ্ছে সেজন্য আমাদের জনজীবনটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমরা খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছি, আমাদের জীবন যাত্রাটাই হয়তো সেইভাবে যাপন করা সম্ভব হচ্ছে না। তাই আমরা সরকারের প্রশাসন হিসেবে যেটা সিদ্ধান্ত পেয়েছি সেটা হচ্ছে যে আমরা সকলে মিলে সিডিএ, ওয়াসা,পানি উন্নয়ন বোর্ডসহ আরো যে যে কয়টা সংস্থা রয়েছে আমরা এখন নিয়মিত বসছি এবং আমরা আমাদের মধ্যে সমন্বয়ের ক্ষেত্র সৃষ্টি করে সিটি কর্পোরেশনকে সহায়তা করছি। যেন সিটি কর্পোরেশন আপনাদেরকে একটা সুন্দর শহর উপহার দিতে পারে। যদি কেউ আমাদেরকে প্রতিহত করতে চায় তাহলে খাল দখলকারীদের বিরুদ্ধে আমরা আইনানুগ প্রয়োজনীয় শক্তি প্রয়োগে পিছপা হবনা।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...