সোমবার, ২৭ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ১শ’ ছাগল বিতরণ 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে চত্বরে বৃহস্পতিবার (১৭ এপ্রিল)  সকালে ২৫ জন মৎস্যজীবিদের মাঝে  ১শত টি   ছাগল  বিতরণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে এই  ছাগল বিতরণ করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।

রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই ছাগল তুলে দেন।

এসময় তিনি মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে জেলেদেরকে কাপ্তাই এবং কর্ণফুলী নদী হতে মাছ না ধরা এবং কারেন্ট জাল ব্যবহার না করার অনুরোধ জানান।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল হাসান, উপ-প্রকল্প পরিচালক টিপু সুলতান, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন তনচংগ্য এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার।

কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে মৎস্য আহরণে নির্ভরশীল ২৫ জন নিবন্ধিত মৎস্যজীবীকে চারটি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...