বুধবার, ৬ মে ২০২৬

রাঙ্গামাটিতে পিকআপভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৬

নিহার বিন্দু চাকমা, রাঙামাটি । চট্টগ্রামনিউজ.কম

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।  অটোরিকশার চালকসহ ৬ জনই মারা গেছেন। এরমধ্যে চারজনই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান চেয়ারম্যান পাড়া এলাকার স্থানীয় দোকানদার ক্যামনসিং মারমা।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পলাতক রয়েছে। ঘটনার জন্য দায়ী চালককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক জানান, দুর্ঘটনায় প্রথমে ৫ জন মারা গিয়েছিল। পরবর্তীতে আরও এজন মারা গেছে। এখন মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার কাজী পাড়ার বাসিন্দা সোয়াব আলীর ছেলে মো. আবু তাহের (৫০), হাটহাজারী উপজেলার পূর্ব আলমপুরের মৃত তৈয়ব নিয়ার ছেলে মাহাবুবুর রহমান বাচ্চু (৫০), রাঙ্গুনিয়া উপজেলার মাজার গেইট সাদেক নগর এলাকার মো. সিরাজুল হকের ছেলে জয়নাল আবেদীন ওরফে আবুল বাশার, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাসনাবাদের মৃত হোলজারের ছেলে ইজাদুল (২৫) এবং রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া তালুকদার পাড়ার আব্দুর রহিমের স্ত্রী নুরুন নাহার (৪০)। তবে অজ্ঞাত এক মারমা নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

কাউখালী উপজেলার চেয়াম্যান পাড়ার স্থানীয় বাসিন্দা স্থানীয় দোকানদার ক্যামনসিং মারমা ও স্থানীয় বাগান মালিক আবু মং মারমা বলেন, শনিবার সকাল সোয়া ১০টার দিকে বেতবুনিয়া বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা চট্টগ্রামের দিকে যায় এবং বিপরীত থেকে একটি পিকআপ আসে। সিএনজি অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সিএনজি দুমড়ে মুছড়ে গেছে। দুর্ঘটনায় নিহতরা রাস্তায় পড়ে আছে। আমরা ঘটনাস্থলেই নিহত পেয়েছি তিনজন। দুইজনকে হাসপাতালে নেয়ার পর মারা গেছে। আরো মারা যেতে পারে। মারাত্মক আহত হয়েছেন ৩ তিন।

বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার আরেক বাসিন্দা বাইট্ট্যা মারমা বলেন, আজকে বেতবুনিয়া বাজার বার ছিল। সকালে বাজার করে গন্তব্য যাওয়ার পথে সিএনজি অটোরিকশা ও একটি পিকভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশ গুলো উদ্ধার করে।

নিহত নূর নাহারের স্বামী আব্দুর রহিম বলেন, সকাল বেলা আমার স্ত্রী বেতবুনিয়ায় বাজার করতে এসে সিএনজিতে করে যাওয়ার সময় একটা পিকআপ এসে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। এতে আমার স্ত্রীসহ সিএনজিতে থাকা বেশকয়েক ঘটনাস্থলে মারা গেছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, পাঁচজন মারা গেছে এটা নিশ্চিত। তার মধ্যে ঘটনাস্থলে ৩ জন মারা গেছেন। হাসপাতালে পাঠানো হয়েছে ৩ জনকে, পরেও তারাও মারা গেছেন। মরদেহগুলো রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...