রবিবার, ২৬ জুলাই ২০২৬

বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা উল্টে দম্পতি আহত

 বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশা উল্টে আহত হয়েছেন বৃদ্ধ দম্পতি। তারা অটোরিকশা যাত্রী ছিলেন।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহত দম্পতি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের বাসিন্দা সঞ্জিত সূত্র দাশ (৭০) ও তার স্ত্রী রেনু সূত্র দাশ (৬০)। তারা খাগড়াছড়ির মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সঞ্জিত সূত্রদাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। দুইজনেই মাথায় আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোমদণ্ডী ফুলতলমুখী দ্রুতগতির অটোরিকশা (চট্টগ্রাম-থ- ১৪-৩২৩৯) আরকান সড়কের আমতল এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে অটোরিকশাটি ফেলে চালক পালিয়ে গেছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...