রবিবার, ১৪ জুন ২০২৬

ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেনী নদীর মিরসরাই অংশে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ৩ ঘণ্টা এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এসময় করেরহাট অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্য ও জোরারগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনী নদীর লিচুতলা ও মোল্লাপাড়া পয়েন্টে গিয়ে দেখা যায়, নদীর তীরঘেষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে কৃষিজমির ভাঙন দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে দুটি স্থানে স্থাপিত ১৫টি শ্যালো ড্রেজার বিকল এবং বালু উত্তোলনের প্রায় দেড় কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, এসময় বালু উত্তোলনের কাজে জড়িত কাউকে আটক করা যায়নি। এসময় স্থানীয়দের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলেও জানান এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...