শনিবার, ১৩ জুন ২০২৬

‘ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সংস্কার জরুরি’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ গণহত্যা, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অপূরণীয় ক্ষতি করেছে। এর বিপরীতে জুলাই বিপ্লবে শত শত ছাত্র-জনতা তাদের প্রাণের বিনিময়ে এই ঘুণে ধরা রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমিকে সঠিক পথে পরিচালনার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করার এখনই সুবর্ণ সুযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান, আগামীতে যাতে আর কোনো ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে, সেজন্য যুগান্তকারী পদক্ষেপ নিন। ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য সংস্কার জরুরি, এজন্য দেশের মানুষ মুখিয়ে আছেন। 

তিনি আজ (শনিবার) বিকালে সাতকানিয়া-লোহাগাড়ার বিশিষ্টজন ও এলাকাবাসীর সম্মানে তাঁর পৈত্রিক নিবাস সাতকানিয়া সদর ইউনিয়নের বাহাদীরপাড়া মসজিদ মাঠে ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মাওলানা শামসুল ইসলাম আরও বলেন,  বিগত ১৬-১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হত্যা, গুম, ফাঁসিতে ঝুলিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘর তৈরি করে মানুষকে সীমাহীন অত্যাচার নির্যাতন করেছেন। জনরোষের কারণে শেখ হাসিনা ও তাঁর দলের নেতা-কর্মীরা দেশ ছাড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুনছি তারা নাকি আবার দেশে ফিরতে চাই। দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। দেশে এসে রাজনীতি করার আর সুযোগ পাবে না।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাবেক ছাত্রনেতা তারেক হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির প্রফেসর ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন ও লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.ইব্রাহীম চৌধুরী,  চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান, সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুস সোবহান, দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমির শাহ আলম,  সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহমুদুল হক, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আ ক ম হামিদুল হক, কাঞ্চনা ইউনিয়ন আমীর মাওলানা আবু তাহের, চরতি ইউনিয়ন আমীর মোহাম্মদ হাসেম, মাদার্শা আমীর  এ কে এম আবু মুছা, ছদাহা আমীর মাওলানা ফৌজুল কবির, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা এড.জসিম উদ্দিন সরকার, ছদাহা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন জিহাদী, আইবিডব্লিউএফ দক্ষিণ জেলা শাখার অর্থ সম্পাদক কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা আইনজীবী শাখার সেক্রেটারি এড.মো.সাইফুদ্দিন, ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামী পেশাজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন, আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক, প্রফেসর রশিদ আহমদ ও শিক্ষক নেতা রাশেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশি বা কোনো বিদেশি নাগরিক দেশে বিনিয়োগ নিয়ে এলে...

রাঙামাটির সেই ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৯ জুন) বিকালে জাতীয় সংসদ ভবনে বাজেট...

কারিকুলামে কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাত মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন করা হয়।শনিবার (৬...