রবিবার, ২৬ জুলাই ২০২৬

এককাতারে উপদেষ্টা-রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঈদের নামাজ আদায়

চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের ন্যায় চট্টগ্রামেও রবিবার সকালে  ধর্মপ্রাণ মুসল্লীরা ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন।

সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সিটি মেয়র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণিপেশার মানুষ এক কাতারে বসে ঈদের নামাজ আদায় করেন।

চট্টগ্রামের প্রতি বছরের মতো এবছরও জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল ৮ টায় এবং সকাল ৮টা ৪৫ মিনিটে ২য় জামাত অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর তত্ত্বাবধানে নগরীর ৪১টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদে একই সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল ৮ টায় এবং সকাল ৮টা ৪৫ মিনিটে ২য় জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাতে ইমামতি করেছেন জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেছেন জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ্’র পেশ ইমাম।

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর ন্যায় বাংলাদেশেও ২৯ রোজা শেষে ঈদ উদযাপিত হচ্ছে। লাখো ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর কাছ থেকে ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদের আনন্দ আয়োজনে শামিল হয়েছেন।

ঈদের প্রথম জামাতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানান শ্রেণি পেশার মানুষ কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। এসময় মুসল্লীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

ঈদগাহ ময়দানে সকলের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব এর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। রাখা হয়েছে স্ক্যানিং এর ব্যবস্থা। মুসল্লিরা যাতে স্বস্তিতে নামাজ আদায় করতে পারে সে জন্য বৈদুতিক পাখার ব্যবস্থা রাখা হয়েছে।

নামাজ আদায় শেষে চসিক মেয়র ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ এর সৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহিদ ও আহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মানুষ বার বার বুকের রক্ত দিয়েছে এবং অজস্র মানুষ শহিদ হয়েছে। জনমানুষের প্রত্যাশিত বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...