রবিবার, ৩ মে ২০২৬

রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মজিদের পরিবার পেল ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি জেলার রামগড়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মো. মজিদ হোসেনের পরিবারকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে ১০ লাখ টাকা।

শনিবার (২৯ মার্চ) দুপুরে রামগড় উপজেলার রসুলপুরস্থ শহীদ মজিদ হোসেনের বাড়িতে গিয়ে তার মা ও ভাইয়ের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ঈদ উপহার হস্তান্তর করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় তাদেরকে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহারসামগ্রীও হস্তান্তর করা হয়।

সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রসঙ্গত, রামগড়ের পাতাছড়ার রসুলপুরের বাসিন্দা মতিন মিয়া মেজ ছেলে মো. মজিদ হোসেন (১৬) ট্রাকের হেলপারের কাজ করতেন। বড় ভাই মহিনও পরিবহন শ্রমিক। বাবার শারীরিকভাবে কাজে অক্ষম। সে জন্য তাদের পরিবারে অভাব লেগেই থাকতো। তাই পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফেরাতে বড় ভাইয়ের দেখানো পথে লেখাপড়া ছেড়ে ২০২৪ সালের মে মাসে চট্টগ্রাম নগরে ট্রাকের হেলপারের চাকরি নেন কিশোর মজিদ।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে যায় মজিদের ট্রাক। ওই দিনই মাল আনলোড করে চট্টগ্রামে ফেরার পথে হাজীগঞ্জ রেললাইন পার হতেই আটকা পড়ে তাদের গাড়িটি। ফলে সেখানে পার্ক করে ট্রাকে ঘুমিয়েছিলেন তিনি।

কিন্তু তার জীবনে নেমে আসে ভয়াবহ বিভীষিকাময় এক রাত। সেই রাতে তার ট্রাকে দুর্বৃত্তের বোমা হামলা হয়। তাতে দগ্ধ হন কিশোর মজিদ।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সেখানকার হাজীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই মারা যান তিনি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...