মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা: হাই রিপ্রেজেন্টেটিভ

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২৫তম বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ‘যথেষ্ট সম্ভাবনা’ আছে বলে জানিয়েছেন রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।

বুধবার ( ২ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আগামীকাল সকালে ব্যাংককের উদ্দেশে রওনা হবেন।

ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হবে কি না। জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, বিমসটেকের পরবর্তী সভাপতি হতে যাচ্ছে বাংলাদেশ। সুতরাং, সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন এবং বিমসটেকের ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। তাই, আমরা আশা করতে পারি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হবে।

এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টা চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে। এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গায় গেলে অন্য জায়গায় আমাদের সম্পর্ক নষ্ট হবে।’

তিনি বলেন, ‘আমরা সব জায়গায় গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেটার চেষ্টা করব। এ কারণে আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...