চট্টগ্রাম নগরীর ইপিজেডে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) রাত দুইটার দিকে ইপিজেড থানাধীন বে শপিং সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান।
গ্রেপ্তারকৃতররা হলেন – মিঠু হালদার (৩০) এবং রতন বাড়াইক (৩৪)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালত সোপর্দ করা হয়।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ
