সোমবার, ২৪ আগস্ট ২০২৬

লুটে নেন, মোটরসাইকেল, ফোন, বিকাশ ও ব্যাংকের টাকা

কর্ণফুলীতে ব্যবসায়ীকে ছুরির মুখে ৫ ঘন্টা জিম্মি করে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আরিফুল ইসলাম প্রকাশ মাহিন (২৭) নামে এক ব্যবসায়ীকে ছুরির মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত চারজনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি (নম্বর-৩৯) শুক্রবার (২৮ মার্চ) থানায় দায়ের করেন ভুক্তভোগী মাহিন।

গত বুধবার (২৬ মার্চ) রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকার চরফরিদ সিডিএ আবাসিকের গরু বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল, ১৭ হাজার টাকার মোবাইল ফোন, নগদ ১২,৫০০ টাকা, বিকাশ একাউন্টের ১,৫০০ টাকা এবং ইসলামি ব্যাংক ও আল-আরাফাহ ব্যাংকের এটিএম কার্ড লুট করে নেয়। পরে সেসব কার্ড ব্যবহার করে আরও ১৯,৫০০ টাকা তুলে নেয় তারা।

ভুক্তভোগী আরিফুল ইসলাম আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার হাজী বাদশা মিয়ার বাড়ির দুদু মিয়ার ছেলে। তিনি কর্ণফুলী থানাধীন মহাল খান সেন্টারে অবস্থিত একটি বাইক ওয়াশ সার্ভিসিং সেন্টারের মালিক।

মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন রাত ৮টা ২০ মিনিটের দিকে ব্যবসায়িক কাজে মোটরসাইকেলযোগে শহরের উদ্দেশ্যে রওনা দেন আরিফুল। রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে এক অজ্ঞাত ব্যক্তি সিগন্যাল দিয়ে তাকে থামতে বলেন। আরিফুল তার অনুরোধে মোটরসাইকেলে বসতে দিলে কিছুক্ষণের মধ্যেই আরও একজন এসে চাবি ছিনিয়ে নেয়। এরপর তাকে নির্জন স্থানে নিয়ে যায় তারা।

ওই স্থানে আরও দুইজন আগে থেকেই ওত পেতে ছিল। চারজন মিলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোটরসাইকেল, এটিএম কার্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়।

ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, তাকে দীর্ঘ সময় আটকে রেখে ভিডিও ধারণ, স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং পরিকল্পিতভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। সাধারণত ছিনতাইকারীরা দ্রুত টাকা-পয়সা লুট করে পালিয়ে যায়, কিন্তু এই ঘটনায় পাঁচ ঘণ্টা আটকে রাখা, মারধর করা এবং পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করাকে ব্যতিক্রম মনে হচ্ছে।

ভিকটিম মাহিন জানান, ‘আমি ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারিয়েছি। থানায় অভিযোগ জানিয়েছি, আমি নিঃস্ব হয়ে গেছি।’

এ প্রসঙ্গে তার মামা শায়ের মাওলানা মুহাম্মদ এনামুল হক এনাম বলেন, ‘মাহিন ছিনতাইয়ের শিকার হয়েছে। আমি আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যাই এবং সঙ্গে সঙ্গেই থানায় জানাই।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

পুলিশ দ্রুত ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করা এবং ঘটনাটি শুধুই ছিনতাই নাকি পরিকল্পিত অপহরণ ও ব্ল্যাকমেইলের অংশ, তা খতিয়ে দেখার দাবি করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...