সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় অপারেশন ডেভিল হান্ট, ডাকাতসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের গত ২৪ ঘন্টার অভিযানে অপারেশন ডেভিল হান্টে নাশকতা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ডাকাতসহ মোট ৪জনকে আটক করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বেলা ১ টার সময় চকরিয়া থানার মিডিয়া সেল সেন্টার থেকে উপরোক্ত তথ্যাদি নিশ্চিত করা হয়।

পুলিশ ও সেনাবাহিনীর পৃথক অভিযানে ১টি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের অভিযানে ১৯৩০ পিছ ইয়াবা ও চুরি হওয়া ব্যাটারি চালিত টমটম গাড়ি উদ্ধার করা হয়।

আটককৃত আসামীরা হলেন -চট্রগ্রাম সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড চকবাজার ডিসি রোড এলাকার মৃত মনু মিয়ার ছেলে মোহাম্মদ তৈয়ব (২৬), চট্রগ্রাম সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড রাহাত্তারপুল এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ নাজিম(২৫), কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার আবু শামার ছেলে মোহাম্মদ শফিউল আলম (২৪) ও কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার খায়ের নুর প্রকাশ হাবিব নুরের ছেলে মোহাম্মদ রিফাত(২০)। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক ও ডাকাতি মামলা রয়েছে।

উপরোক্ত আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...