সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মা হাসপাতালে

লাশ নিয়ে সড়ক বন্ধ করে প্রতিবাদ, দীর্ঘ যানজট, ভোগান্তিতে হাজার হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মোঃ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে এসে তিনমাসের শিশু মারা গেছে। তার মা আমার স্ত্রী গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক।

এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে শনিবার ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি নিরসনের দাবিতে তাদের অবরোধে ঘণ্টার পর ঘণ্টা পিএবি সড়কে হয়ে বন্ধ থাকে যান চলাচল। এরফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরা।

বিক্ষোভকারীদের দাবি হাতি নিরসনের সমাধান যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সড়ে দাঁড়াবেন না। প্রশাসন, বনবিভাগ ও কেপিজেডের লোকজন এইখানে রাস্তায় এসে হাতি নিরসনের সমাধান দিতে হবে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ও ওসি তদন্ত শাফিউল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।

এদিকে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যদিও বিক্ষোভস্থানে প্রশাসন এসে হাতি নিরসনের সমাধান না দিলে রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত সকাল ৮টা ২মিনিটে জামতলা শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি আবদুল গফুর ঘটনাস্থলে আসলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আর কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...