শনিবার, ১৩ জুন ২০২৬

লোহাগাড়ায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ঈদের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে জামা,জুতা, থ্রিপিছ, লুঙ্গি, প্যান্ট ইত্যাদির দোকানে বাজার দর মনিটরিং করতে চট্টগ্রামের, লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে বটতলী শহরের বেশ কয়েকটি মার্কেট-শপিং মলে মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ প্রতিষ্ঠানকে ৫২হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

বুধবার(১৯মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঈদের বাজারে জামা,জুতা,থ্রিপিছ,লুঙ্গি,প্যান্ট ইত্যাদি দাম বেশী রাখা হয় কি-না সে বিষয় মনিটরিং করা হয়। যে সমস্থ দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য তালিকা প্রদর্শিত ছিল না তাদেরকে দ্রুত সময়ের মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে।
সেই সাথে তাদেরকে সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এশিয়া গার্মেন্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আবছার কে ৫ হাজার টাকা, রাজস্থানের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিমকে ২০হাজার টাকা, মনে রেখ এর স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ কে ৫ হাজার টাকা, দুবাই জোনের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুচকে ২ হাজার টাকা, শৈশবের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজমুলকে ২ হাজার টাকা, দুবাই বোরকা হাউজের স্বত্বাধিকারী মোহাম্মদ শওকত-১০হাজার টাকা, চমক শাড়িজ এর স্বত্বাধিকারী মোস্তফা কামালকে ৫ হাজার টাকা এবং মোহাম্মদীয়া শাড়িজ এর স্বত্বাধিকারী আবুল বাশারকে ৩ হাজার টাকা সহ মোট ৮টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, পণ্যের অতিরিক্ত মূল্য কোনভাবেই নেওয়া যাবেনা। সেই সাথে কেনা দামের সাথে সমন্বয় রেখে পন্য বিক্রয় করতে হবে।বিভিন্ন মার্কেট ও শপিং মলেসহ ঈদের বাজার মনিটরিং করেছি। পণ্যের দাম বেশি নেওয়ায় ৮টি প্রতিষ্ঠানকে পৃথক ভাবে ৮টি মামলায় ৫২হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...