সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নুর মোহাম্মদ গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা (২ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনি শিকলবাহা মাস্টারহাট মসজিদে নামাজ শেষে মইজ্জ্যারটেক মোড়ের একটি ওয়ার্কশপে গাড়ির চাকার কাজ করাতে গিয়েছিলেন, যেহেতু বর্তমানে তিনি গাড়ি চালান বলে জানা গেছে।

অপর একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নুর মোহাম্মদ আওয়ামী লীগের পদ-পদবিতে থাকলেও সংগঠনে তেমন সক্রিয় ছিলেন না। বরং তিনি পুলিশ-বন্ধু হিসেবে পরিচিত ছিলেন এবং সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়াতেন। তার বাড়ি শিকলবাহা ফাঁড়ির ঠিক সামনেই।

স্বয়ং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট শিকলবাহা ফাঁড়ির নিরাপত্তায় দায়িত্ব পালনে সহযোগিতা করেছিলেন তিনি। সে সময় পুলিশ পিছু হটলেও নুর মোহাম্মদ সরকারি সম্পদ রক্ষায় এগিয়ে এসেছিলেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তার নুর মোহাম্মদকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।’

স্থানীয়রা জানিয়েছেন, নুর মোহাম্মদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার গোষ্ঠীর মৃত আলী আহমদের সন্তান। তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তাকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা যায়নি বলে এলাকাবাসী জানান।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...