সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৩, যান চলাচল বন্ধ

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা সদর এলাকায় পূরবী বাসের ধাক্কায় অটোরিকশা চালক ও স্কুল পড়ুয়া ২ শিক্ষার্থীসহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় অটোরিকশায় থাকা আরেক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মৃত আমানত উল্লাহর ছেলে অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫), জসিমউদ্দিনের ছেলে পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দীন আদিম (১৩) ও জসিমউদ্দিনের মেয়ে একই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রিজকী আক্তার ( ১৬ )।

এ ঘটনায় আহত হলেন, আবদুল্লার মেয়ে এবং একই বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী তুহিন আকতার। নিহত এবং আহতরা সবাই দোহাজারী পৌরসভার জামিরজুরি এলাকার বাসিন্দা।

আহতকে স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি সড়ক পথিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, বান্দরবান থেকে চট্টগ্রাম অভিমুখী পূরবী বাসটি (যার রে:জি:নং-ঢাকা মেট্রো ব ১১-৫৯৬৩) খুবই দ্রুত গতিতে দোহাজারী পৌরসভা চত্বরে পৌঁছালে,বাসটির সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রিকশা চালক ও ২ শিক্ষার্থী নিহত হয়। এতে একজন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসলেও গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে বলেও জানান তিনি ।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...