বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে রসাটমের মহাপরিচালক লিখাচোভের সাক্ষাৎ

চট্টগ্রাম নিউজ:

শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে অভিন্ন স্বার্থ ও অগ্রগতির দিকে মনোনিবেশ করে বাংলাদেশ পরমাণু শক্তিতে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশায় রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাশিয়ার স্টেট করপোরেশন ফর নিউক্লিয়ার এনার্জি রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) উন্নয়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়, যা পারমাণবিক শক্তির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে একটি যুগান্তকারী প্রকল্প।

আলোচনাকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রসাটমের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোসাটমের মহাপরিচালককে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

মহাপরিচালক লিখাচোভ আরএনপিপি সম্পর্কে আপডেটগুলো জানিয়ে বলেন, ‘নির্মাণ কাজ পরিকল্পনা অনুসারে এগিয়ে চলেছে। ইতোমধ্যে একাধিক মাইলফলক অর্জন করা হয়েছে।’

লিখাচোভ বলেন, ‘বাংলাদেশের মানুষ নেওয়া যেকোনও সিদ্ধান্ত আমাদের জন্য পবিত্র।’

তিনি প্রধান উপদেষ্টাকে জানান, প্রকল্পের ড্রাই রান চলছে এবং শিগগিরই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। তিনি আশ্বাস দেন, রসাটম নিরাপত্তা, গুণগত মান এবং আন্তর্জাতিক মান মেনে চলার দিকে মনোনিবেশ করে প্রকল্পটির সফল সমাপ্তিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উভয় পক্ষ ২০২৬ সালের শেষ পর্যন্ত ঋণ ব্যবহারের সময়সীমা বাড়িয়ে আন্তঃসরকার ঋণ চুক্তি (আইজিসিএ) সংশোধনের যৌক্তিকতা নিয়ে আলোচনা করেছেন। এ ক্ষেত্রে উভয় পক্ষ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা মেনে শিগগিরই আইজিসিএ’র ২ নম্বর প্রোটোকলে স্বাক্ষর করতে সম্মত হয়। এছাড়া উভয়পক্ষই প্রকল্পের দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে কর্মীদের প্রশিক্ষণ, সুরক্ষা প্রোটোকল এবং জ্ঞান স্থানান্তরের মতো ক্ষেত্রে অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

সভায় আরও ছিলেন– প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দীন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, ফেডারেল এনভায়রনমেন্টাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড নিউক্লিয়ার সুপারভিশন সার্ভিসের ডেপুটি চেয়ারম্যান অ্যালেক্সি ফেরোপন্তভ, রসাটমের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর আন্দ্রেই পেট্রভ, এএসই জেএসসির ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক অ্যালেক্সি ডেরি উপস্থিত ছিলেন।

মহাপরিচালক লিখাচোভ বর্তমানে একদিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন ২০২৪ সালের এপ্রিলে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...