রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কেউ নির্বাচন বানচাল করতে চাইলে অধিকার আদায়ে বিএনপি আন্দোলনে নামবে

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চান, যারা এ ধরনের উদ্ভট প্রস্তাব দেন তাদেরকে আমি বলতে চাই, বাবার আগে কি সন্তান হয়?এছাড়াও মাঝে মধ্যে আপনাদের কর্মকান্ড দেখে মনে হয় আপনাদের মধ্যে জঙ্গীভূত বহন করেছে। জঙ্গীভুত কিন্তু নির্বাচনে বিশ্বাস করে না, তারা রগ কাটা বিশ্বাস করে। 

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন জনদাবীতে বান্দরবানে বিএনপির বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে জেলার রাজার মাঠে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির শত শত নেতাকর্মী গুম, খুন, মামলাসহ নানা ভাবে হয়রানী করা হয়েছে।

ক্ষমতা চির স্থায়ী নয়,২০২৪ এর ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান বুঝিয়ে দিয়েছে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারকে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত। ইউনুস সাহেব একজন ভালো লোক। তিনি পরিচ্ছন্ন একটি নির্বাচন উপহার দিবেন। যদি জঙ্গীভুতের খপ্পরে পড়ে কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়,জনগণের ভোট দেয়ার যে অধিকার ১৭ বছর ধরে বঞ্চিত হয়েছে সে অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আবারো আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দেন এই নেতা।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব,জাবেদ রেজা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এর আগে দুপুর থেকে জেলার সাতটি উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার,প্ল্যা-কার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজার মাঠ সমাবেশ স্থলে জড়ো হয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।বিকেল অবদি রাজার মাঠ পরিনত হয় হাজারো বিএনপি নেতাকর্মীর জনস্রোত।শ্লোগানে শ্লোগানে মুখরিত মানুষের ঢল নামে সমাবেশ স্থলে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায়...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

আরও পড়ুন

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...