চট্টগ্রামে বাড়িতে ও গুদামে সয়াবিন মজুদ করে বাড়তি দামে বিক্রি করার অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রামের উপ পরিচালক ফয়েজ উল্লাহ।
অভিযানে তেল সংকট দেখিয়ে গুদামে তেল মজুদ করায় মেসার্স শরীফ স্টোরকে ৬০ হাজার, রহমানগঞ্জ এলাকার স্বপন স্টোরকে সংকট দেখিয়ে বাড়িতে তেল মজুদ করায় ১০ হাজার, মোমিন রোডের মেসার্স ঝাল বিতানকে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করায় ৩ হাজার, অপরিচ্ছন্ন পরিবেশের অপরাধে হক স্টোরকে ৫হাজার টাকাসহ মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রামের উপ পরিচালক ফয়েজ উল্লাহ।
আর এইচ/ চট্টগ্রাম নিউজ
