রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিকার জনার্দনপুর গ্রামের সুলতান মৌলভী বাড়ির মাজতাব হোসেনের একমাত্র মেয়ে সাবিজা তাসনীম (২) ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সাবিহার চাচা ইকবাল হোসেন জানান, দুপুরে সবাই ঘরে খেতে বসে ফাবিহাকে না দেখে বাড়ির চারপাশে খোঁজ করেন। সে সময় ঘরের পাশে পুকুরের পানিতে লাশ বাসতে দেখেন তার মা সাবরিনা আক্তার। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের প্রবাসী ইমরান হোসেনের দুই বছর ছয় মাস বয়সী মেয়ে ইয়াফি ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

ওই গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন জানান, সকাল ১১টায় বাড়ির পাশের পুকুরে ইয়াফি লাশ ভাসতে দেখে পাড়ার লােকজন শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার জয়া ধর জানান, শিশু ফাবিহা ও ইয়াফি পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

আরও পড়ুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...