সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার প্রতিবাদ চবিতে মানববন্ধন

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এসময় চবিসাসের সদস্যসহ ক্যাম্পাসের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে চবিসাসের সভাপতি মোহাম্মদ আজহার বলেন,’আমরা সবসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংবাদ নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করি। নানা বাধা-বিপত্তি উপেক্ষা করেও সত্য প্রকাশ করেছি। গত ৩০ বছরেও কখনো ভয় পাইনি। ইতিহাস সাক্ষী, জুলাই গণঅভ্যুত্থানে চবিসাস সাহসী ভূমিকা রেখেছিল। আজও আমরা সাংবাদিকদের পাশে আছি এবং থাকব।’

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত নারী শিক্ষার্থীরা সবাই দোষী নন। আমরা চাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হোক। গতকালের ঘটনার সময় যদি কোনো অপ্রীতিকর কিছু ঘটত, তাহলে সাংবাদিকদের ক্যামেরায় তা ধরা পড়ত। কিন্তু উল্টো আমাদের সহকর্মীদের ওপর হামলা করা হয়েছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।’

ভুক্তভোগী চ্যানেল আইয়ের সাংবাদিক অনিন্দিতা সরকার প্রথা সাংবাদিক লাঞ্ছনার নিন্দা ও বিচারের দাবি জানিয়ে বলেন, ‘আমরা শেখ হাসিনা হলে গিয়েছিলাম প্রকৃত ঘটনা তুলে ধরতে। কিন্তু সেখানে কিছু নারী শিক্ষার্থী আমাদের ওপর আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসেন। আমাদের সহকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সুষ্ঠু বিচার চাই—অপরাধী নারী বা পুরুষ যেই হোক না কেন, প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

ভুক্তভোগী ঢাকা মেইলের সাংবাদিক রিদুয়ান আহমেদ অভিযোগ করে বলেন, আমাদের তিনজন সাংবাদিককে হয়রানি করা হয়েছে, একজনের মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নামফলক অপসারণের চেষ্টা করেন একদল শিক্ষার্থী। এ সময় হলের নারী শিক্ষার্থীরা গেট ভেঙে নামফলক অপসারণে বাধা দেন এবং সংশ্লিষ্টদের ধাওয়া করেন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন শেখ হাসিনা হলের নারী শিক্ষার্থীরা। এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, আরেকজনের ফোন কেড়ে নেওয়া হয় এবং ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা হয়।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন চবিসাসের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও নন্দন ফার্মার যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে নববর্বের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়...