বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দ্বৈত নাগরিকত্ব থাকা সরকারি চাকরিজীবীদের তথ্য চেয়েছে দুদক

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চাকরিবিধি লঙ্ঘন করে দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন এমন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিচারক-কর্মচারী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. মোকাম্মেল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য চাওয়া হয়েছে। সেইসঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের তথ্যও চাওয়া হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪০(১) ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী অন্য দেশের নাগরিক হতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করলে সরকার এ কাজের ব্যাখ্যার যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে তাদের চাকরিচ্যুত করতে পারবে। এসব ক্ষেত্রে বিভাগীয় তদন্তের প্রয়োজন হয় না।

কিছু সরকারি কর্মচারী অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

চিঠিতে দুদক বলেছে, কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী ‘তথ্য গোপন করে বিদেশ থেকে পাসপোর্ট সংগ্রহ করছেন।’ নিজেদের অপকর্ম ঢাকতে ও শাস্তি এড়াতে এসব কর্মকর্তা ওই পাসপোর্ট ব্যবহার করে বিদেশে অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

এতে আরও বলা হয়, ‘একাধিক পাসপোর্ট দিয়ে এসব কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করছেন এবং সেখানকার সম্পদ ভোগ করছেন। দুদকের তদন্তে এমন প্রমাণ পাওয়া গেছে।’

কমিশন বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু দেশে দুর্নীতিকেই উৎসাহিত করে না, অর্থনীতিরও ক্ষতি করে।

বিদেশের নাগরিকত্ব পাওয়ার পর কর্মকর্তারা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

দুদক বলছে, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ২ ধারা, ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন এর ১১০ ধারা এবং দণ্ডবিধির ২১ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে এই চিঠিটি দেওয়া হয়েছে।

চাকরিতে জনবল নিয়োগের ক্ষেত্রেও দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে দুদক।

এ এ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...